
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সবুজ মন্ডল (২৬) নামে এক মাদক কারবারীকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির এতথ্য নিশ্চিত করেছেন। আটক সবুজ মন্ডল পাবনা জেলার ফরিদপুর গ্রামের মো. মিন্টু মন্ডলের ছেলে।
ওসি হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের আজ ভোরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর নেতৃত্বে টিম সদর থানার এসআই শাহিন মিয়া, এসআই মোঃ ইব্রাহিম, এসআই সৌমিক ইসলাম, এসআই দানিউল এএসআই মহুবার রহমান, এএসআই হোসেন সঙ্গীয় ফোর্স শহরের বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারী সবুজ মন্ডলকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে আদালতের পাঠানো হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম সদর থানার অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা