
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের গোরনা গ্রামে এক প্রবাসীর আম বাগান বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। প্রবাসীর স্ত্রী আশুবা বিবি জানান, তার স্বামী দেলোয়ার হোসেন প্রায় ২২ বছর যাবত সৌদি আরবে চাকুরী করেন। চার বছর পূর্বে তিনি দেশে আসেন এর মাঝে একই এলাকার আব্দুল প্রামানিকের কন্যা মেরিনা বেগমের নিকট থেকে ৮ শতক জমি কোবলা সূত্রে ক্রয় করেন। এরপর উক্ত জমিতে বিভিন্ন প্রজাতির ফলজ বৃক্ষ রোপন করেন। পূর্ব শত্রুতার জের ধরে কে বা কাহারা আম বাগানের কয়েকটি গাছ রাতে আধারে কেটে নষ্ট করে ফেলে। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান