
দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূইয়া উপজেলা সম্প্রতি সমাবেশ উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় আতাতুর্ক স্কুল মিজান মিলনায়তনে সম্প্রতি সমাবেশের আয়োজন করা হয়। যুব কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সালেহ মাহমুদ- উল হাসান।
বিশেষ অতিথি ছিলেন দাগনভূইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাইস চেয়ারম্যান মো. শাহীন মুন্সি, বীর মুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ, থানা অফিসার ইনচার্জ মো. হাসান ইমাম, পুজা মন্ডপের সভাপতি মাষ্টার বিজন বিহারী ভৌমিক, পল্লী বিদ্যুৎতের ডিজিএম জাহিদুল ইসলাম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম প্রমূখ। সম্প্রতি সমাবেশ অনুষ্ঠানে সকল ধর্মপ্রাণ মসজিদ মাদরাসার প্রতিনিধিগন, সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিবৃন্দ, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, স্কুল কলেজ মাদরাসার শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দসহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
যেকোন ধর্মের প্রতি ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, একে অপরের প্রতি বৈষম্য না রেখে সুসম্পর্ক বজায় রাখা ও অসাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানসহ দলমত নির্বিশেষে শান্তিশৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান বক্তারা।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন