
রায়হান আলীঃ উল্লাপাড়ার চলনবিলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার এলংজানি গ্রামের পাশ থেকে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়ার এলংজানি চরপাড়া গ্রামের আব্দুল মতিন মোল্লার ছেলে মোঃ রুবেল (২৮) এবং সাতবিলা পূর্বপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে স্বপন মিয়া (২৭)। ঘটনার সময় আরও ৩ ডাকাত পালিয়ে যায়। পুলিশ এ সময় ডাকাতদের ব্যবহৃত নৌকাটি জব্দ করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, চলনবিল অধ্যুষিত এলংজানি গ্রামের পাশে নৌকা যোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৫ ডাকাত। গোপন খবরের প্রেক্ষিতে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকাটি ঘেরাও করে উল্লিখিত ২ জন ডাকাতকে গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে লোহার রড, চাকু, ছোরা, দড়িসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান