হোম » সারাদেশ » উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

উল্লাপাড়ায় প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

রায়হান আলীঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে এক মৃদুমাত্রার বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বন্যাকান্দী গ্রামের হযরত সরদারের ছেলে সবুজ (৩২) ওই শিক্ষার্থীকে সোমবার রাতে জোর করে বাড়ির পাশের নদীরপাড়ে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় ৫ম শ্রেণিতে পড়ুয়া ওই শিক্ষার্থী তার বৃদ্ধা দাদির সঙ্গে ঘরে শুয়েছিল। ধর্ষক ঘরের ভাঙ্গা জানালা দিয়ে ঢুকে শিক্ষার্থীকে ঘরের বাইরে নিয়ে যায় বলে ধর্ষিতার পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।

পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি উল্লাপাড়া থানা পুলিশকে দ্রুত অবহিত করা হয়। উল্লাপাড়া মডেল থানার উপ-পরির্দশক আব্দুস সালাম জানান, ধর্ষণের ঘটনা জানাজানি হলে ধর্ষক সবুজ পালিয়ে যায়। পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য ধর্ষিতাকে উল্লাপাড়া থানায় নিয়ে এসেছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে। সেই সাথে ধর্ষককেও ধরার চেষ্টা করা হচ্ছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!