
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মাদক বিরোধী অভিযানে বসতবাড়ির আঙিনা থেকে ১০ ফুট উচ্চতার ১টি গাঁজা গাছসহ আজিজুল সেখ(৫০) নামে এক ব্যক্তি গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) রাত্রি অনুমান ৭ টার সময় দিকে থানার উপ পরিদর্শক এসআই অমিত বিশ্বাস,এএসআই মোস্তাফিজ আলম, ফজলুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছসহ গাঁজা চাষীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত গাঁজা চাষী হলেন উপজেলার চৌকিবাড়ি বিল সিতুলিয়া গ্রামের মৃত অসীম শেখের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে থানার পুলিশের একটি দল উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের বিল সিতুলিয়া গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা চাষী আজিজুল সেখের বাড়ী থেকে গ্রেফতার করে। এসময় তার বসতবাড়ীর আঙিনায় চাষ করা ১০ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ জব্দ করা হয়। গাছ টির আনুমানিক ওজন ৩কেজি।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজ্জাকুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়া গাঁজা চাষী আজিজুল সেখের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন