
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলায় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন এর দিক নির্দেশনায় প্রতিনিয়ত চুয়াডাঙ্গা জেলার প্রতিটি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর নেতৃত্বে জীবননগর থানার চৌকস অফিসার এসআই মোঃ কেরামত আলী, এস আই মোঃ মফিজুর রহমান চৌধুরী, এসআই সিদ্ধার্থ মন্ডল, এএসআই মোঃ জাহিরুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ বিল্লাল হোসেন, সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া জীবননগর থানার বিভিন্ন এলাকা হইতে সাজা পরোয়ানা সহ ০৫টি পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার করেন।
সিআর সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। গোলাম মোস্তফা নান্টু, পিতা-আলী হোসেন, সাং-সেনেরহুদা, থানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গা। সিআর পরোয়ানা ভুক্ত আসামী ২।মোঃ আশরাফ মন্ডল, পিতা-মৃত হযরত মন্ডল, সাং-ধোপাখালী, ৩। মোঃ আনোয়ার হোসেন, পিতা-মোঃ আয়নাল হক, সাং-গয়েশপুর, ৪। মোঃ রায়হান আলী, পিতা-মধূ জোয়ার্দ্দার, সাং-মনোহরপুর, জিআর পরোয়ানাভুক্ত আসামী ৫। মোঃ সাইফুর রহমান, পিতা-মোঃ সিধা পাগল, সাং-শাখারিয়া পীচ মোড়, সর্বথানা-জীবননগর, জেলা-চুয়াডাঙ্গাদেরকে গ্রেফতার পূর্বক আজ ০৯/০৯/২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে বলে জানান।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া