
এসব তথ্য নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক। নিহত আশরাফুল ওই গ্রামের সামছুল হকের ছেলে ও তিলকপুর রেলস্টেশনে তার ফ্লেক্সিলোডের দোকান আছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তিলকপুর রেলস্টেশনে এলাকায় ফ্লেক্সিলোডের দোকান পরিচালনা করেন আশরাফুল ইসলাম। নিয়মিতভাবে নিজ বাড়ীতে ফিরলেও বৃহস্পতিবার রাতে আর বাড়িতে ফিরেননি সে। শুক্রবার সকাল ৬ টার দিকে ওই এলাকার কাঁনচপাড়া গ্রামের একটি ধান খেতে ওই ব্যবসায়ীর রক্তাক্ত লাশ দেখতে পান এক ব্যক্তি। পরে ওই গ্রামের লোকজন ও স্বজনেরা আশরাফুলের লাশটি শনাক্ত করতে সক্ষম হয়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আশরাফুল ইসলামের মাথা থেতলে ও গলায় কাপড় পেঁচানো ছিল। তবে প্রেমঘটিত ব্যাপারে হত্যাকান্ডের ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা।
এ ব্যাপারে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, দুর্বৃত্তরা ইট দিয়ে আশরাফুলের মাথা থেতলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। তবে এখনও হত্যার কারণ স্পষ্ট নয়। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান