হোম » সারাদেশ » দাগনভূঞায় বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং বিষয়ে ২ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ 

দাগনভূঞায় বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং বিষয়ে ২ সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণ 

দাগনভূঞা প্রতিনিধি: দাগনভূঞায় বেকার যুবকদের মোবাইল সার্ভিসিং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ শুরু। বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা যুব উন্নয়ন ও ক্রীড়া উন্নয়ন কমিটির বাস্তবায়নে ১৪ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা’র) সহায়তায় এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গাজালা পারভীন রুহি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফ উদ্দিন আহমেদ, ইউডিএফ মোঃ ইসমাইল ও দাগনভূঞা প্রেসক্লাব সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ আল মামুন প্রমুখ। জানাগেছে, ১৫ জন যুবককে প্রশিক্ষকের মাধ্যমে মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রশিক্ষণ প্রদান করছেন যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষক অন্তর মজুমদার কুন্তল।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!