
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার একটি পুকুর থেকে পর্যায়ক্রমে কারেন্ট জাল দ্বারা বিভিন্ন প্রজাতির ১৫ মণ মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২ই সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থলে গিয়ে জানা যায়,উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা গ্রামের মোঃ পিয়ার আলীর আকন্দের ছেলে গোলাম রব্বানী এলাঙ্গী ফকির পাড়া গ্রামের পূর্ব পাশে বিগত ৫বছর আগে ৭বিঘা জমিতে একটি পুকুর খনন করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন।
পুকুরের পার্শ্ববর্তী জমির মালিক একই গ্রামের মৃতঃ ঘুতা আকন্দের ছেলে রেজাউল করিম (৪৫), পিয়ার আলীর ছেলে আলামিন (২২), আব্দুল আলিম বাঘা (৪২) সহ ৬ থেকে ৭জন ব্যক্তি জমি জমা ও পূর্ব শত্রুতার জের ধরে কারেন্ট জাল দ্বারা আমার পুকুর থেকে অনুমান ১৫ মন বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যান।
গোলাম রব্বানী জানান,আমার ৭বিঘা মাটি পুকুরের মাছ ধরে নিয়ে যাওয়ার কারণে প্রায় ৭৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। রিপোর্ট লেখাকালীন থানায় ও কোটে কোন অভিযোগ দায়ের হয়নি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানান ক্ষতিগ্রস্ত পুকুরের মালিক।
এ বিষয়ে রেজাউল করিম বলেন পুকুরের মধ্যে আমার কিছু জমি ভেঙ্গে গেছে আমি আমার জমি থেকে মাছ ধরেছি ধুনট থানার ইন্সপেক্টর ওসি (তদন্ত) মোঃ রাজ্জাকুল ইসলাম বলেন, পুকুরে মাছ ধরার বিষয়ে কোনো অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা না হবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান
অশ্রুসিক্ত বিদায়: মানবিকতার অনন্য দৃষ্টান্ত ছিলেন জাকির হোসেন শেখ