হোম » সারাদেশ » ধুনটে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার

ধুনটে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে  গ্রেফতার

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ২৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ  রিপন মিয়া(৩৪),নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন  উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের  মাধবডাঙ্গা গ্রামের মৃত জালাল আকন্দ ছেলে।  শনিবার (২৭শে অগাস্ট) রাত ১টার সময় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। ধুনট থানার এসআই(নিঃ) মোঃ জাহাঙ্গীর হোসেন  সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে তাহাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২৫০ পিচইয়াবা ট্যাবলেট জব্দ করেন।
 গ্রেফতারের পর শনিবার সকালে তাহাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।  ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধুবালা জানান, গ্রেফতারকৃত ব্যাক্তি দির্ঘদিন ধরে গোপনে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য সহ তাকে গ্রেফতার করে  আদালতে পাঠানো হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!