হোম » সারাদেশ » ভালুকায় ৮’শ পিস ইয়াবা সহ দুইজন আটক 

ভালুকায় ৮’শ পিস ইয়াবা সহ দুইজন আটক 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ– ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে।২৫শে আগষ্ট বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রাম হতে ৮০০ পিস ইয়াবা সহ মামুন মিয়া (৩৭) এবং মোঃ জামাল মিয়া (৫৫) কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

এ ঘটনায় ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে এসআই চন্দন চন্দ্র সরকার,এএসআই তানভীর হাসান এবং  এএসআই শাহ আলমের সহযোগিতায় তাদের হবিরবাড়ী আওলাতলী এলাকা থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!