
চাটখিল উপজেলা প্রতিনিধিঃ চাটখিল পৌর শহরে সমাজসেবক রুবেল ভূঁইয়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। নোয়াখালীর জেলার চাটখিল উপজেলাট চাটখিল পৌর শহরে ভূঁইয়া আবাসিক এলাকায় রুবেল ভূঁইয়া সড়ক এর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ২৩ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন চাটখিল পৌরসভার মেয়র মো.নিজাম উদ্দিন ভিপি, এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দীন বাবলু, যুবলীগ নেতা দিদারুল আলম, মহিন উদ্দিন, রিয়াজুল হাসান ভূঁইয়া, রাসেল মজুমদার প্রমূখ।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এ রাস্তাটি করা। জনগুরুত্বপূর্ণ এ সড়কটি এতদিন পাকা না থাকায় সাধারণ মানুষের ভোগান্তির কোন শেষ ছিল না। রাস্তাটির নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসী পৌর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য