
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয় । (২২আগস্ট) সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার রোড বাজার এবং বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলা রোড বাজার মেসার্স শারা ট্রেডার্স (চালের দোকানকে) ২ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্স (ডিমের দোকান)কে ৫ হাজার টাকা, মেসার্স ভাই ভাই ট্রেডার্স (চালের দোকান)কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই দিন সদর উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারনকে প্রতারিত করা (২৯ চালকে ২৮ চাল বলে বিক্রয়) না করার জন্য সতর্ক করা এবং এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শেখ সাদী।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য