
রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাই উপজেলায় পিতা-মাতার উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিক উপজলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মেহেদী হাসান ওই গ্রামের শামসুল ফকিরের ছেলে ও মোসলেমগঞ্জ উচ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, কয়কদিন ধরে বিয়ের জন্য পরিবারকে চাপ দেয় মেহেদী হাসান। নতুন বাড়ি নিমার্ণের জন্য বিয়ে দিতে রাজি ছিল না মেহেদীর পরিবার। বুধবার রাতে ব্যক্তিগত কাজের জন্য কিছু টাকা চায় পরিবারের কাছে; টাকা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেহেদী হাসান। তবে এ ব্যাপারে পরিবারের কোন অভিযোগ ছিল না।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় ইউডি (অপমত্যু) মামলা দায়ের করা হয়েছে। পর ওই শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা