
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। বুধবার (১০ আগষ্ট) দিনব্যাপী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলকি ইউনিয়নের নেদার, ফুলকি পশ্চিম পাড়া, তিরঞ্চ, ফুলকি দক্ষিণ পাড়া ও নিরাইল বিলসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ হাজার ফিট পাইপ ভেঙে ধ্বংস করেন। এসময় চারটি ড্রেজার মেশিন ভেঙে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা এ তথ্যটি নিশ্চিত করে বলেন, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য