হোম » সারাদেশ » জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে সিপিবির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জ্বালানী তেল ও সারের মূল্যবৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। ১০আগষ্ট বুধবার দুপুরে এক বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় সমাবেশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) ঠাকুরগাঁও জেলা কমিটি। সমাবেশে ঠাকুরগাঁও জেলা কমিটির সাবেক সভাপতি ও রাণীশংকৈল উপজেলা সভাপতি ইসমাইল আলীর সভাপতিত্বে বক্তব্যদেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, সহসাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা  সভাপতি চৌধুরী আনোয়ার হোসেন,পীরগঞ্জ উপজেলা সভাপতি প্রভাত সমীর,সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, জেলা কমিটির সদস্য রেজওয়ানুল হক রিজু, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
বক্তারা বলেন,নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এর প্রভাবে সারাদেশের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। হঠাৎ করে আবার বাড়ানো হলো জ্বালানী তেল ও সারের দাম। সরকারের এ সিদ্ধান্ত দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের জীবন যাত্রার ব্যাহত করছে। কাজেই অবিলম্বে জ্বালানী তেল,সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর জোর দাবি জানান।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!