
মোঃ রফিকুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি: মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর চৌমুহনীতে কাঠের ফার্ণিচার ব্যবসায়ী মো.বশির উদ্দিন (৩৮) ও মোসাঃ শাহনাজ পারভীন রুমা (২৩) পরকীয়া সম্পর্কে জরিয়ে অনৈতিক শারীরিক সম্পর্ক করতে গিয়ে জনতার কাছে হাতেনাতে ধরা পরে। জানা যায়,গত ২ আগস্ট রাত সাড়ে ১০ টায় শ্রীনগর চৌমুহনীতে মো.বশির উদ্দিনের কাঠের ফার্ণিচারের দোকানে বশির উদ্দিন ও এক সন্তানের জননী মোসাঃ শাহনাজ পারভীন রুমা অনৈতিক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এসময়ে এলাকার মানুষ টের পেয়ে বশির উদ্দিনের ফার্ণিচার দোকানের দরজা খুলে তাদেরকে অশীল অবস্থায় হাতেনাতে ধরে ফেলে। তখন মানুষজন তাদের সম্পর্ক সম্বন্ধে জানতে চাইলে তারা বলেন আমরা স্বামী স্ত্রী। সাধারণ মানুষজন বশির উদ্দিন ও শাহনাজ পারভীন রুমার পরিবারের কাছে খোঁজ নিয়ে স্বামী স্ত্রী সম্পর্কের কোনো সত্যতা না পেয়ে সাধারণ মানুষ মির্জাগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে এএসআই মিজান এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছায়।
তখন পুলিশকে শাহনাজ পারভীন রুমা জানান,আনর জলিশা আমার শ্বশুর বাড়ি। আমার স্বামীর নাম মো.জসিম গাজী। আমার ৩ বছর বয়সী একটি কন্যা সন্তান আছে। আমি ফার্ণিচার ব্যবসায়ী বশির উদ্দিনকে ভালোবাসি। আমাদের প্রায় দুই বছরের সম্পর্ক। আমার স্বামী জসিমের সাথে মনমালিন্য হওয়াতে আমি বশির উদ্দিনের সাথে সম্পর্কে জড়াই। পরে পুলিশ তাদের দুজনকে আটক করে মির্জাগঞ্জ থানা হেফাজতে নিয়ে আসে। থানায় বসে শাহনাজ পারভীন রুমার পিতা মো.শাহআলম হাওলাদার বলেন,আমার মেয়ের এই ঘটনার ব্যাপারে আগে আমার যানা ছিলো না। থানায় এসে শুনলাম। এখন আইনের লোকেরা যেটা করে সেটাই আমি মেনে নিবো। শাহনাজ পারভীন রুমার স্বামী মো.জসিম গাজী বলেন,প্রায় দুই বছর আগে আমার স্ত্রী শাহনাজ পারভীন রুমা আমার বাসা থেকে ৫ লক্ষাধিক টাকা ও ১০ ভরী স্বর্ণালংকার নিয়ে পালিয়ে ঢাকা যায়। ঢাকাতে বসেই বশির এর সাথে আমার স্ত্রী পরকীয়া সম্পর্কে জরায়। বশির আমাকে মুঠোফোনে বিভিন্ন সময় হত্যার হুমকি দেয়। আমার স্ত্রী ও তার পরকীয়া প্রেমীক বশির এর এই কর্মকাণ্ডের জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করি। মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এব্যাপারে এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ