
গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জের ৯ নং ছাপরহাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জেন্ট আব্দুল জলিল মিয়া ও তার পরিবারের বিরুদ্ধে একই এলাকার মৃত নায়েব উদ্দিন এর ছেলে সলিমুদ্দিন, আব্দুস সামাদ ও ইসমাইল গংরা কাগজে বা দলিল পত্রে তাদের সাথে পেরে উঠতে না পেয়ে তারা গায়ের জোরে জমি দখলের চেষ্টা, ষড়যন্ত্রমূলকভাবে থানায় মিথ্যা অভিযোগসহ গত ৪ আগস্ট বাদীর বাড়িতে ভাঙচুর, ধান গরু সহ নগদ টাকা লুট করে তার আপন ছোট ভাইকে হত্যার উদ্দেশ্যে গুরুতর আহত করেছে বলে জানান ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবদুল জলিল মিয়া।
গুরুতর আহত তার ছোট ভাই মোজাম্মেল হক গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। প্রতিপক্ষের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিলেও থানায় অজ্ঞাত কারণে মামলা না নেয়ায় তিনি গাইবান্ধার পুলিশ সুপার ও রংপুর রেঞ্জের ডিআইজির নিকট এ ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন।
অপরদিকে অভিযুক্ত তারা মিয়া, মোহাম্মদ আলী, হামিদুল, ফারুক মিয়া, সাজু মিয়া, আলমগীর, সুলতান ও মোস্তা গং দের সাথে এ ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ ঘটনায় বাদী ও বিবাদী উভয় পক্ষই থানায় অভিযোগ করেছেন। ঘটনাগুলোর তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ