
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ১৪ কেজি গাঁজাসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সদস্যরা। মঙ্গলবার (৩ আগষ্ট) সকালে সলঙ্গা থানার সাহেবগঞ্জ ‘স’ মিলের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪ (চৌদ্দ) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত শাহীন মিয়া (৩২) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হাড়িয়া সরকারবাড়ী মহল্লার মৃত লুদু মিয়ার ছেলে। র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এতথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাকে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও