হোম » সারাদেশ » সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি থেকে ১০ পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম খান (৩৮) কে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  শনিবার (৩০ জুলাই) রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের হিন্দুপাড়া থেকে তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম খান ইছামতি গ্রামের হিন্দুপাড়া মৃত ফরহাদ খানের ছেলে।
রবিবার (৩১ জুলাই) সকালে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মেহেদী হাসান আটকের বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে শফিকুল ইসলাম খানের বাড়িতে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!