হোম » সারাদেশ » সোনারগাঁয়ে শিশু শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় মামলা

সোনারগাঁয়ে শিশু শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় মামলা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুমায়ারা (৮) নামের এক শিশু শিক্ষার্থী হত্যকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে এ মামলা  দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬জন অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে সোনারগাঁ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়রী করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থা নিখোঁজ একটি শিশু লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার ওসি তদন্ত তারিকুল ইসলাম জানান, শিশু হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা  হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!