
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হুমায়ারা (৮) নামের এক শিশু শিক্ষার্থী হত্যকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার সকালে নিহতের মা সেতেরা বেগম বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ৬ জনের নাম উল্লেখসহ ৫-৬জন অজ্ঞাত আসামী করা হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত ওই শিশুর ভাবি বৈশাখী আক্তার ও বৈশাখীর মা মনোয়ারা বেগমকে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে সোনারগাঁ থানা পুলিশ।
জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের দুলাল মিয়ার মেয়ে ও নাগেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী হুমায়রা গত মঙ্গলবার সকাল ১১ টা থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজ করে তার কোন সন্ধান না পেয়ে তার বাবা ওইদিন সন্ধ্যায় সোনারগাঁ থানায় সাধারণ ডায়রী করেন। গত বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের নয়াগাঁও এলাকায় একটি কাঠ বাগানে মাটি চাপা দেওয়া অবস্থা নিখোঁজ একটি শিশু লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়রার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।
সোনারগাঁ থানার ওসি তদন্ত তারিকুল ইসলাম জানান, শিশু হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া সদরের ১নং ফাঁপোর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরিষাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধাণ হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও