
এম আই হোসেন পোরশাঃ নওগাঁর পোরশায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সকল মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রধানদের সমন্বয়ে এক মাসিক সভার আয়োজন করেন। আজ বৃহস্পতিবার ২৮জুলাই২০২২ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনের পরিবর্তে মাধ্যমিক শিক্ষা অফিসারের আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রে উক্ত মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা সভাপতিত্ব করেন।
উপজেলার শিক্ষার মান নিয়ে আলোচনার প্রেক্ষিতে অনলাইন ক্লাস বন্ধ থাকলেও এম এম সি ক্লাস চালু থাকবে। মাল্টিমিডিয়া পিএসপি সমস্যা কোন প্রতিষ্ঠানে থাকলে তা মাধ্যমিক শিক্ষা অফিসে অবগত করতে হবে, প্রতিটা ইস্কুলে খেলাধুলা বিষয়ক আলাদা একটি ক্লাস থাকতে হবে, স্কাউটদের জন্য আলাদা একাউন্ট খুলতে হবে অনলাইন ভিত্তিক স্কুলের ক্রিড়া শিক্ষক দ্বারা পরিচালিত করার অনুরোধ করা হয়েছে, তাছাড়া প্রতিটি স্কুল মাদ্রাসাকে দশটা থেকে চারটা পর্যন্ত মাঝে টিফিন বিরতি সহ ৬ ঘন্টা প্রতিদিন ক্লাস পরিচালনা করতে হবে। শিক্ষকদের মত বিনিময় কালে সভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য যে প্রতিটা বিদ্যালয়ে অভিযোগ বক্স ও সততা স্তর থাকতে হবে। সভায় উপজেলার একাডেমিক সুপারভাইজার কনক রায় সহ সকল মাদ্রাসা মাধ্যমিক বিদ্যালয় এর প্রধানগণ মাধ্যমিক শিক্ষা অফিসের কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার