
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দারা ইলেকট্রনিক ভোটিং যন্ত্র-ইভিএম এর মাধ্যমে ভোট দিয়েছেন। বর্তমানে ভোট গ্রহণ শেষ।বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়। যা চলে বিকাল ৪টা পর্যন্ত।
জানা যায়, সকাল থেকে চলবলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিত দেখা গেছে। নারী-পুরুষ ভোটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সুন্দরভাবে ইভিএমে ভোট দিচ্ছেন। এছাড়া নিরাপত্তা ক্ষেত্রে পুলিশ, আনসার সদস্যরা সব সময় তৎপর রয়েছেন।
৯নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে প্রার্থী রয়েছে ৪জন। প্রার্থীরা হলেন- বাবুল মিয়া রাজু, লাল মিয়া, শৈলন্দ্র চন্দ্র বর্মন ও নুরুল আমীন বাবুল। কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ইভিএম ভোটিং এ ভালো উপস্থিত ছিলো ভোটারদের। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর নেই। আশা রাখি ভালোভাবে ফলাফল ঘোষণা সম্পন্ন হবে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার