
মোহাম্মদ পলাশ মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ আখাউড়া থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ২০০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং অপর মাদক মামলার পলাতক আসামী ০১জন সহ মোট ০২ (দুই) জন গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশ মোতাবেক, অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম, আখাউড়া থানার সার্বিক নির্দেশনায় আখাউড়া থানার এসআই আবু সালেহ সঙ্গীয় এসআই মহিন উদ্দিন এর সহযোগীতায় একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ০৩নং মোগড়া ইউপি এলাকাস্থ উমেদপুর সাকিন হইতে ধৃত আসামী লক্ষী বেগম (৩৬), পিতা- মোঃ দুলাল মিয়া, স্বামী- মেহেদী হাসান, সাবেক স্বামী- মোস্তফা, সাং- উমেদপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়ার বসত বাড়ির ছাদের ফুলের টবের ভিতরের মাটির নিচ হইতে ২০০০পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী লক্ষী বেগম (৩৬), পিতা- মোঃ দুলাল মিয়া, স্বামী- মেহেদী হাসান, সাবেক স্বামী- মোস্তফা, সাং- উমেদপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়।
২৬ জুলাই, ২০২২ইং তারিখ আখাউড়া থানায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন সময়ে অনুমান রাত ০০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানাধীন ০৩নং মোগড়া ইউপিস্থ ০৯নং ওয়ার্ডের উমেদপুর গ্রামের ধৃত আসামী লক্ষী বেগমেকে তার বসত ঘর হইতে গ্রেফতার করিয়া তাকে জিজ্ঞাসাবাদ পূ্র্বক তার স্বীকারোক্তি ও তথ্য মোতাবেক তাহার বাড়ির ছাদের উপরে রক্ষিত তাহার ফুলের টবের মাটির নিচ হইতে নিজ হাতে ২০০০ পিস মাদক জাতীয় ইয়াবা ট্যাবলেট বাহির করিয়া দেওয়া মতে উপরোক্ত আলামত উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীকে উল্লিখিত ২০০০পিস ইয়াবা ট্যাবলেট সংরক্ষণ রাখার বিষয়ে জানতে চাইলে, সে জানায় ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তাহার পার্শবর্তী গ্রামের জনৈক সেলিম মিয়া (৪৫), পিতা- মৃত ফয়েজ মিয়া, সাং- বঙ্গেরচর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া নিকট হইতে ক্রয় করিয়া হেফাজতে রাখিয়াছে। উল্লিখিত গ্রেফতারকৃত আসামী লক্ষী বেগম এবং পলাতক আসামী মো: সেলিম মিয়ার বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামী লক্ষী বেগমের বিরুদ্ধে ০৪টি এবং পলাতক আসামী সেলিম মিয়ার বিরুদ্ধে ০১টি মাদক আইনের মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
একই টিম পৃথক আরেকটি অভিযানে ২৫/০৬/২০২২ইং তারিখ রাত অনুমান ২২.১০ ঘটিকার সময় অপর এক অভিযান পরিচালনা করিয়া গত ০৭/০৭/২০২২ইং তারিখ র্যামব ভৈরব, ক্যাম্প হইতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা কালে র্যািবের উপর আক্রমণ করিয়া আসামী ছিনাইয়া নেওয়ার চেষ্টার ঘটনার মামলার পলাতক আসামী মো: নাছির (৫৪), পিতা- মৃত সমুজ আলী, সাং- আনোয়ারপুর, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী নাছির (৫৪) এর বিরুদ্ধে ০১টি মাদক মামলা রয়েছে। যাহা বিজ্ঞ আদালতে বিচারাধীন। আসামীদেরকে আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার