
এম আর ওয়াসিম, ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ভৈরবে চারটি ইউনিয়ন পরিষদে জিআর ( খাদ্য সহায়তা) বরাদ্দের চাল সরবরাহ নিয়ে অনিয়মের ঘটনা ঘটে। গত ৩০ জুন বরাদ্দের ডিও লেটারের সরবরাহের মেমোতে স্বাক্ষর করে চেয়ারম্যানগন কিন্ত চাল সরবরাহ নেয় ২০ দিন পর। ঘটনাটি অনেকের কাছে রহস্যজনক মনে হয়েছে। ইউনিয়নগুলি হলো আগানগর, গজারিয়া, সাদেকপুর ও শ্রীনগর।
অনুসন্ধানে জানা গেছে, এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্রদের জন্য ত্রাণ মন্ত্রণালয় থেকে উল্লেখিত চারটি ইউনিয়নে জিআর ( খাদ্য সহায়তা) বাবত প্রায় ৮০ টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাল চেয়ারম্যানগন ডিও লেটার পেয়ে গত ৩০ জুন ভৈরব খাদ্য গুদাম থেকে সরবরাহের মেমোতে স্বাক্ষর করে। অর্থাৎ মেমোতে স্বাক্ষরের পর পর বরাদ্দকৃত চাল স্ব স্ব ইউনিয়ন পরিষদে পৌঁছানোর কথা। কিন্ত গত ১৮ জুলাই পর্যন্ত কোন ইউনিয়নে চাল পৌঁছেনি।
বিষয়টি রহস্যজনক বলে এলাকাবাসী মনে করে। এবিষয়টি আগানগর ইউপির সদস্যরা অবগত হলে তারা চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবিরের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগ এনে জেলা প্রশাসক ও ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ করে। অভিযোগের পর এলাকায় তোলপাড় শুরু হয়। এখবর আজ শনিবার বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়। খবর প্রকাশের পর অন্যান্য তিনটি ইউনিয়নের চেয়ারম্যানগন তৎপর হয়ে উঠে। তারা গত দুদিনে বরাদ্দকৃত ৬০ টন চাল ভৈরব খাদ্য গুদাম থেকে সরবরাহ নেয়। প্রশ্ন হলো ৩০ জুন যেখানে সরবরাহ দেখানো হলো সেখানে ২০ দিন পর চেয়ারম্যানগন কেন গুদাম থেকে চাল ডেলিবারী নিল। তাহলে কি অন্য কোন রহস্য আছে কিনা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
এবিষয়ে আগানগর ইউপি সদস্য আঃ হামিদ জানান, চেয়ারম্যান হুমায়ূন আমাদেরকে অবগত না করে ২০ টন চাল বিক্রি করে টাকা আত্মসাত করেছিল। আমরা অভিযোগ দেয়ার পর এচাল কিনে আবার গুদামে মজুত করে।
গজারিয়া ইউপির চেয়ারম্যান শাহরিয়ার কবির জানান, ইদের আগে আমার গুদাম সংকটের কারনে চাল দেরিতে আমদানী করেছি। একই কথা বললেন সাদেকপুর ইউপি চেয়ারম্যান শেফায়েত হোসেন ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুনউর রশিদ।
ভৈরব খাদ্য গুদামে আজ শনিবার খোঁজ নিয়ে দেখা যায়, চারটি ইউনিয়নে গত চারদিনে ৬০ টন জিআরের চাল সরবরাহ দেয়া হয়। অথচ এচাল গত ৩০ জুন গুদাম থেকে ডেলিবারী দেখানো হয়েছে। বিষয়টি জনমনে নানা প্রশ্ন দেখা দেয়। ভৈরব উপজেলা প্রকল্প কর্মকর্তা সাগর হোসেন শওকত জানান, দেশের সব আইন সবসময় বাস্তবায়ন হয়না। জুন ৩০ তারিখের মধ্য জিআর বরাদ্দের চাল খাদ্য গুদাম থেকে সরবরাহ দেখাতেই হবে। ঈদের আগে ভিজিডি, টিসিবির মালামাল বিতরনে চেয়ারম্যানগন ব্যস্ত ছিল তাই তারা চাল সরবরাহ নিতে পারেনি। বিষয়টি অনিয়ম হলেও মানবিক দিকটি দেখতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ জানান, ঈদের আগে চেয়ারম্যানদের এলাকার গুদাম খালি ছিলনা যা আমাকে তারা জানিয়েছে। একারনে বিলম্বে চাল সরবরাহ নেয় তারা। ডেলিবারিতে অনিয়ম হলেও বিষয়টি মানতে হবে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার