
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : রাস্তা পাড় হওয়ার সময় সিরাজগঞ্জের রায়গঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় ভানু বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২০ জুলাই) সকালে সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের পাঙ্গাসী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ভানু বেগম উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউলমুড়া উত্তরপাড়া গ্রামের মৃত বেলায়েত হোসেনের স্ত্রী। পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম নান্নু বলেন, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় সিরাজগঞ্জ থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাটপাঙ্গাসী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার