
এম, এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন আমাদেরকে এখনই প্রস্তুতি নিতে হবে সামনে বিদ্যুৎ ও জালানি সংকটের মুখোমুখি পরার সম্ভাবনা রয়েছে। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারনে সারা বিশে^র মত বাংলাদেশেও জ্বালানি ও বিদু্যুতের সংকট হতে পারে।
অনুষ্ঠানে টিএমএস এর নির্বাহী পরিচালক ড. হোসনেআরা বেগম সভাপতিত্ব করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্রী, বগুড়া-৫ আসনের সাংসদ আলহাজ্ব হাবিবুর রহমান, ৭-আসনের সাংসদ মোঃ রেজাউল করিম বাবলু, বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিশদের চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, জেলা যুবলীগের সভাপতি শুভাশিস পোদ্দার লিটনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে মন্ত্রী টিএমএসএস এর ইকোপার্ক পরিদর্শন, ২০০ শয্যা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল পরিদর্শন শেষে টিএমএসএস এর নিজস্ব অক্সিজেন প্লান উদ্বোধন করেন।
মমইনের কনভার্নশন সেন্টারে মন্ত্রী বক্তব্যে আরো বলেন “আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও রহিম উদ্দীর ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সেই আসমানীর বাড়িও আর দেখবেননা ভেন্না পাতার ছানি দিয়েও কোন বাড়ি আর থাকবেনা। ২০০৮ সালে তিনি বলেছিলেন বদলে দিবেন বাংলাদেশ। তিনি তাই করেছেন তার কারনেই আজ সবাই আশ্রয় পাচ্ছেন, সবাই শিক্ষা পাবে, সবাই স্বাস্থ্য সেবা পাবেন। এসবই ছিলো আমাদের বঙ্গবন্ধুর আদর্শ এসবই ছিলো বঙ্গবন্ধুর মূল লক্ষ্যে। আজকে যিনি প্রধান মন্ত্রী আমাদের প্রিয় নেত্রী শুধু আমাদের প্রিয় না সারা বিশ্বের প্রিয়, কেউ বা তারে বলে মাদার অব হিউমেনিটি, কেউবা বলে ষ্টার অফ দি ইষ্ট নানান উপাধিতে তাকে আজ প্রশংসিত করছেন বিশ্বের নেত্রীত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের সবার দায়িত্ব তাকে সহযোগীতা করা।

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার