
ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ– সুস্থ জীবনযাপনের জন্য দূষণমুক্ত,সুস্থ নির্মল পরিবেশ সৃষ্টি ও বনাঞ্চল গড়ে তুলতে শেখ হাসিনার নির্দেশ জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ’ বৃক্ষ প্রাণে প্রকৃতি প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে নিয়ে ভালুকায় জাতীয় বৃক্ষ রোপণ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।৪ই জুলাই সোমবার দুপুরে ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের হাজির বাজার এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বৃক্ষরোপণ অভিযানে সহকারী বন সংরক্ষক মোঃ আবু হাশেম চৌধুরী,হবিরবাড়ী রেঞ্জ কর্মকর্তা রইছ উদ্দিন,উথুরা রেঞ্জ কর্মকর্তা হারুন উর রশিদ,ইউপি সদস্য সাহাব উদ্দিন কুমার সহ ক্যাম্প কর্মকর্তা শাফেরুজ্জামান, ফরেস্টার কুদরতি খোদা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণ করা হয়।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য