
শাহজাহান সিরাজ: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের গলনা চড়ে এবং ফুলছড়ি ইউনিয়নের পিপুলিয়া চড়ে ২২ জুন পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিলেন গাইবান্ধার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এসময় চরাঞ্চলের বানভাসি মানুষগুলোর দুঃখ কষ্ট অনুধাবন করেন এবং বলেন তাদের এই ক্ষতি অপূরণীয়। চরের এই সহজ সরল মানুষগুলোর মাঝে সরকারী সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক মোঃ অলিউর রহমানের সাথে উপস্থিত ছিলেন,ইউএনও(ভারপ্রাপ্ত),ফুলছড়ি মোঃ আলাউদ্দীন, পি আইও,ফুলছড়ি, মোঃ আজহারুল হান্নান এবং চেয়ারম্যান,ফুলছড়ি ইউনিয়ন পরিষদ মোঃ খোরশেদ আলী খান, চেয়ারম্যান,গজারিয়া ইউনিয়ন পরিষদ সহ আরো অনেকে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত