
মো: সবুজ ইসলামঃ পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীনদের মাঝে বিনাশর্তে জলমহাল প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের প্রধান সড়কে র্যালী শেষে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে সমবায় সমিতির আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
উপজেলার জনসংগঠনের (রন্ধনদিঘি) গুচ্ছগ্রামে বসবাসরত শতাধিক ভূমিহীন মহিলা/ পুরুষ সদস্যদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন জনসংগঠনের সভাপ্রধান কবিরাজ মুরমু,সংগঠনের জেলা সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা সদস্য মজিবুর রহমান, মহিলা নেত্রী আনোয়ারা, নিলুফা ও মিতাসহ অনেকে।
এসময় বক্তারা বলেন সরকারী নীতিমালা অনুযায়ী গুচ্ছগ্রামের বাসিন্দারা বিনাশর্তে গুচ্ছগ্রামের পুকুর পাওয়ার অধিকার রাখে। আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের ভূমি কর্মকর্তাদের বরাবরে আবেদন করেও অদ্যাবধি পুকুরটি ভূমিহীনদের মাঝে প্রদান না করে দিনের পর দিন মিথ্যা আশ^াস দিয়ে যাচ্ছেন।কিন্তু যথা নিয়মে আবেদন করা সত্তে¡ও কেন আমাদের সেই পুকুর দেওয়া হচ্ছে না? এমন প্রশ্ন গুচ্ছ গ্রামে বসবাসরত ভূমিহীনদের।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ