হোম » সারাদেশ » বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের পিয়নকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার। 

বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের পিয়নকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার। 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের অফিস সহায়ক (পিয়ন) আজিজুল হাকিম (৩৮) গৃহবধূকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে। সে উপজেলার সোনারায় ইউনিয়নের মমিনখাদা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। সোমবার (২০ই জুন) রাত সাড়ে ১২টায় একই ইউনিয়নের খুপি হাড়িভিটা গ্রামে জনৈক মহিলা মুদি দোকানদারকে ঘুম থেকে ডেকে কোমল পানীয় নেয়াকালে তাকে জাপটে ধরে ধর্ষণ করে।

এ-ঘটনায় ওই ধর্ষিতা বাদী হয়ে আজিজুল হাকিমকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অলমেছ নামের আরেক জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরদিকে গ্রেপ্তারকৃত ধর্ষক আজিজুল হাকিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ  (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ সংবাদ কর্মীদের জানান, তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!