হোম » সারাদেশ » গুচ্ছগ্রামের নামে বিনাশর্তে পুকুর প্রদানের দাবিতে মানববন্ধন

গুচ্ছগ্রামের নামে বিনাশর্তে পুকুর প্রদানের দাবিতে মানববন্ধন

মো: সবুজ ইসলামঃ পুকুর পাড়ে বসবাসরত ভূমিহীনদের মাঝে বিনাশর্তে জলমহাল প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় শহরের প্রধান সড়কে র‌্যালী শেষে উপজেলা পরিষদের সামনে মহাসড়কে সমবায় সমিতির আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উপজেলার জনসংগঠনের (রন্ধনদিঘি) গুচ্ছগ্রামে বসবাসরত শতাধিক ভূমিহীন মহিলা/ পুরুষ  সদস্যদের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ভূমিহীন জনসংগঠনের সভাপ্রধান কবিরাজ মুরমু,সংগঠনের জেলা সদস্য জাহাঙ্গীর আলম, উপজেলা সদস্য মজিবুর রহমান, মহিলা নেত্রী আনোয়ারা, নিলুফা ও মিতাসহ অনেকে।

এসময় বক্তারা বলেন সরকারী নীতিমালা অনুযায়ী গুচ্ছগ্রামের বাসিন্দারা  বিনাশর্তে  গুচ্ছগ্রামের পুকুর পাওয়ার অধিকার রাখে। আমরা আমাদের অধিকার পাওয়ার জন্য ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায়ের ভূমি কর্মকর্তাদের বরাবরে আবেদন করেও  অদ্যাবধি পুকুরটি ভূমিহীনদের মাঝে প্রদান না করে দিনের পর দিন মিথ্যা আশ^াস দিয়ে যাচ্ছেন।কিন্তু যথা নিয়মে আবেদন করা সত্তে¡ও কেন আমাদের সেই পুকুর দেওয়া হচ্ছে না? এমন প্রশ্ন গুচ্ছ গ্রামে বসবাসরত ভূমিহীনদের।

ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উত্তরগাঁও-পদমপুর জনসংগঠনের গুচ্ছগ্রাম সমবায় সমিতির নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!