
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরের আমিনপুর গ্রামে তালাক দেওয়া স্ত্রীকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ করার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষিতা বাদি হয়ে শেরপুর থানায় মুন্টু মিয়ার(৩৮) বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর গ্রামের দবির উদ্দিনের স্ত্রীর সাথে একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মুন্টু মিয়ার পরকিয়া প্রেমের সম্পর্ক হয়। পরে দবির উদ্দিনকে তালাক দিয়ে মুন্টুকে বিয়ে করে। পরে মুন্টুকে তালাক দিয়ে আবারো আগের স্বামী দবিরের কাছে ফিরে যায়। একই গ্রামের হওয়ায় মুন্টুর সাথে যোগাযোগ ছিল এবং ধর্ষিতার কাছ থেকে মুন্টু কিছু টাকা ধার নেয়। সেই টাকা পরিশোধ করতে গত ১৫ জুন বুধবার রাত ১০ টার দিকে তার বাড়িতে ডেকে নিয়ে আসে। বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোড় পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে শেরপুর থানায় মুন্টু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, ধর্ষণের মামলা নেওয়া হয়েছে এবং আসামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল