
মোঃ জাকির হোসেন সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের উত্তর-পূর্ব কোণে পলমল গ্রুপের মালিকানাধীন হামজা ফ্যাশন এর নির্মানাধীন ভবনের পাইলিং করার সময় গ্যাসের পাইপ ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭জুন) আনুমানি ১০.৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। আদমজী ইপিজেডে যে সকল ফ্যাক্টরি চালু ছিলো সব বন্ধ করে শ্রমিকদের ছুটি দেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। হাজীগঞ্জ ও মন্ডলপাড়া স্টেশনের নয়টি ইউনিট ইতোমধ্যে আগুন নেভাতে কাজ করছে। আগুন বিকাল ৩টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি কিন্তু আশেপাশে আগুন যাতে না ছড়াতে পারে সে জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করে যাচ্ছে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান গ্যাস লাইনের গ্যাস শেষ না হওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না। আগুন যাতে সিদ্ধিরগঞ্জ পাওয়ার ষ্টেশনে ছড়িয়ে না পরে সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। এদিকে দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তিতাসের ব্যাবস্থাপনা পরিচাল প্রকৌশলী হারুনর রশীদ মোল্লা, নারায়ণগঞ্জ তিতাসগ্যাস কার্যালয়ের ডিএমডি প্রকৌশলী ইমাম উদ্দিন, র্যাবের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার মুনিরুল আলম, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মশিউর রহমান, ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, শিল্প পুলিশের কর্মকর্তারা ।

আরও পড়ুন
বগুড়ায় উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন সেমিনার: সুষম উন্নয়নের আশাবাদ
বদলগাছী উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পথগুলো যেন মরণফাঁদ
ধুনটে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলায় এক আসামি গ্রেপ্তার