
দাগনভূঞা উপজেলা প্রতিনিধি: দাগনভূঞায় ২৫ বোতল ফেনসিডিলসহ মোঃ লিটন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দাগনভূঞা থানার পুলিশ। গতকাল রাতে মাদক ব্যবসায়ীদের একটি চক্র সিএনজি অটোরিকশা যোগে মাদকদ্রব্য নিয়ে ফেনী থেকে নোয়াখালী যাচ্ছে এমন খবর পেয়ে ৪নং রামনগর ইউপি আজিজ ফাজিলপুর গ্রামের চৌধুরী বাড়ীর সামনে ফেনী- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সেখানে গাড়ি তল্লাশি করা হয়।
এ সময় পুলিশের চেকপোস্টের দিকে আসা একটি সিএনজি অটোরিকশার গতিবিধি সন্দেহজনক মনে হলে চালককে তা থামানোর সংকেত দেওয়া হয়। সিএনজি থেকে নেমে মাদক কারবারি লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
আটককৃত মোঃ লিটন ফেনী জেলার ফেনী সদর থানার ১ নং শর্শদী ইউনিয়নের জেরকাছাড় গ্রামের মোঃ শহীদের ছেলে। দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান ইমাম জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ