
রায়হান আলীঃ চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীতাকুন্ডে নিখোঁজ ফায়ার ফাইটার শফিউলের পরিবার কে অর্থ সহায়তা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল হোসেন। বৃহস্পতিবার বেলা ২ টার দিকে উপজেলার নাগরুহা গ্রামে ফায়ার ফাইটার শফিউল ইসলাম এর বাড়িতে তার পরিবারের কাছে প্রশাসনের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় শফিউল এর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শফিউল এর পরিবার কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস দেন ইউএনও।
উল্লেখঃ ফায়ার ফাইটার শফিউল ইসলাম চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কর্মরত ছিলেন। গত ৫ জুন সীতাকুÐ বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। এসময় ফায়ার ফাইটার শফিউল ইসলাম তার সহকর্মীদের সাথে ডিপোতে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধার অভিযানে পরবর্তী শফিউল এর আর সন্ধান মেলেনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল