হোম » সারাদেশ » নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁয় বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় র‌্যালী এবং আলোচনাসভার মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। নওগাঁ জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে আয়োজিত কর্মসূচীর
অংশ হিসেবে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউস চত্বর থেকে এক বিশাল র‌্যালী বের করা করে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পি এ এ, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মামুন খান চিশতি। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!