
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ৬ দিন পর অপহৃত শিশু মোকারমকে উদ্ধার করেছে পুলিশ। তথ্য ও প্রযুক্তির সূত্র ধরে নারায়ণগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অপহরণকারী অভিযুক্ত খালু বাবু মিয়াকে ও তার স্ত্রী নুরুন্নাহারকে আটক করে পুলিশ। আজ শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা।
পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর ইউনিয়নের কামারকান্দা গ্রামে গেল ২৮ এপ্রিল সকালে ভিকটিম মোকারমের বাড়িতে বেড়াতে আসে খালু বাবু মিয়া। এদিন দুপুরে স্থানীয় একটি বাজারে ঘুরতে যাবার কথা বলে মোকাররমকে সঙ্গে নিয়ে খালু বাবু মিয়া বাড়ি থেকে বের হয়। কিন্তু দিন শেষে সন্ধ্যায়ও বাড়িতে ফিরে না আসায় মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাত সাড়ে ৭টার দিকে মোকারমের বড় ভাইকে ফোন করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবী করে।
খালুর এমন কথায় বিকাশে ৫ হাজার টাকা পাঠানো হয়। কিন্তু মোকারমকে না ছাড়ায়, দুদিন পর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ভিকটিমের বড় ভাই রুবেল মিয়া। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। অবশেষে গতকাল শুক্রবার রাতে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত বাবু মিয়াকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে তার স্ত্রী নুরুন্নাহারকেও আটক করে পুলিশ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান