
এস কে মিন্টু মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার প্রধান শহর সুবিদখালীতে পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩২ তম তিরোধান দিবস উপলক্ষে ২৪ প্রহরব্যাপী (তিনদিন) মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) রাত ১২ টা ৩০ মিনিটে অধিবাস কীর্তনের মধ্যদিয়ে মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়। মহানাম সুধা পরিবেশন করেন,দিপু শ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ,শ্রী নন্দন সম্প্রদায়-ঢাকা,আদি ঠাকুর সম্প্রদায়-বাগেরহাট,শিখা শ্রী সম্প্রদায়-গোপালগঞ্জ,শ্রী কৃষ্ণ সেবা সংঘ-ভোলা,নারায়ণ কৃষ্ণ সম্প্রদায়-বরগুনা। শ্রী শ্রী লোকনাথ ভক্ত সেবাশ্রমের প্রতিষ্ঠাতা ও সেবায়েত শ্রী জীবনানন্দ দাস কানাই বলেন,মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রতিদিন শত শত ভক্তবৃন্দ আসেন। সকল ভক্তদের জন্য দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। পরমারাধ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে বিশ্বশান্তি ও সকল জীবের মঙ্গল কামনা করি। আগামী শনিবার (৪ জুন) ভোর ৬ টায় মহানাম যজ্ঞানুষ্ঠান সমাপ্তি হবে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য