
মোঃ জাকির হোসেন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ (প্রতিনিধি) : ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। চট্টগ্রাম হইতে ঢাকা অভিমুখী একটি ট্রাক তল্লাশী করে ১০০ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিলসহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৩১ মে) দুপুরে র্যাব-১১ এর এএসপি সহকারী পরিচালক মিডিয়া অফিসার রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো মোঃ ইদ্রিস মিয়া (৩৫), মোঃ রাকিব (৩০), মোঃ রফিকুল ইসলাম (৩৫), মোঃ মেহেরাজুল (২১)এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান