
চাটখিল প্রতিনিধিঃ তৈয়ব আলী ফাউন্ডেশানের অর্থায়নে স্বেচ্ছাসেবী সংগঠন অল অফ ওয়ান বিডি চাটখিলের আয়োজনে চাটখিল পৌরসভায় বহ্নিশিখা নামের একটি লাইব্রেরীর পথ চলা শুরু হয়েছে। মঙ্গলবার (৩১ মে) দুপুরে আলোর দিশারী স্কুলে এই লাইব্রেরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাটখিল উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কামরুল কানন, উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা বেনজীর আহমেদ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য বেলায়েত হোসেন তপদার।
নজরুল ইসলামের সভাপতিত্ব জাহানারা পিয়াসীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তৈয়ব আলী ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ফাহিম ফয়সাল, অল অফ ওয়ান বিডি চাটখিলের সাধারন সম্পাদক শারমিন সাহরিয়ার ইতি প্রমূখ।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান