হোম » সারাদেশ » জামালপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

জামালপুরে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

রবিউল হাসান লায়ন: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
এ সময় অন্যান্যদের মধ্যে জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামা, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তব্য দেন। পরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, জেলা বিএনপি ঘোষিত ৫দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সারা জেলায় দুই শতাধিক স্পটে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!