
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় ৬কেজি গাঁজাসহ আব্দুল আজিজ নামের এক মাদক কারবারিকে আটক করেছে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর সদস্যরা। আটককৃত হলেন, নিলফামারী জেলার সৈয়দপুরের ভোলাহাট দক্ষিণ পাড়ার আব্দুর রাজ্জাক এর ছেলে। ৪আর্মড পুলিশ ব্যাটালিয়ন,বগুড়ার অধিনায়ক(পুলিশ সুপার) মোঃ জয়নুল আবেদীন জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৭ই মে) সকাল পৌনে ৭টার সময় বগুড়ার শাজাহানপুরের টিএমএসএস ফিলিং ষ্টেশন এর সুরুচী ফুড প্রাডাক্টসের সামনে চট্টগ্রাম হতে নীলফামারীগামী শ্যামলী এন্টারপ্রাইজ(যার রেজিষ্টশন নং-ঢাকা মট্রা-ব ১৫-১৭৫৮ গাড়ী-সিট নং এ-১),যাত্রীবাহী বাসে মাদক ও চোরাচালান বিরাধী অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। সহকারী পুলিশ সুপার মাহাবুব-উল আলম এর নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ এসআই(নিঃ) আল-আচানুল কবির এর নেতৃত্বে উক্ত অভিযানটি সফলভাবে পরিচালনা করা হয়। এ সংক্রান্তে বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯(খ)/৪১ ধারায় মামলা দায়র করা হয়ছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ