হোম » সারাদেশ » বরগুনা জেলায়  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক জাহিদুল ইসলাম। 

বরগুনা জেলায়  শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক জাহিদুল ইসলাম। 

এইচ এম কাওসার মাদবার : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বরগুনা জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাদ্রাসা ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচন করা হয়েছে আমতলী উপজেলার আকবরিয়া দাখিল মাদ্রাসা আইসিটি  শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম ইব্রাহিমকে। তিনি ইতিপূর্বে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগীতায় আমতলী উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন।
তিনি আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেওয়াবুনিয়া গ্রামের সম্ভান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি স্বাধীনতার স্বপক্ষের, প্রগতিশীল মুক্ত চিন্তা চেতনার আধুনিক ভাবাপন্ন একজন ব্যক্তিত্ব।  তিনি ১৯৯৪ সালে আমতলী উপজেলার কেওয়া বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে মানবিক শাখায় উত্তীর্ন হন। পরে ১৯৯৮ সালে ঢাকা তোলারাম সরকারি কলেজ  হতে মানবিক শাখায়  উচ্চ মাধ্যমিক পাশ করার পর ২০০২ সনে তিনি ঢাকা তোলারাম সরকারি কলেজ হতে স্নাতক (সম্মান) উত্তীর্ণ হন। পরে ২০০৫ সালে মাদ্রাসায় চাকরী গ্রহন করে শিক্ষকতা পেশায় নিযুক্ত হন।
তিনি বরগুনা জেলায় সৃজনশীল প্রশ্ন প্রণয়ন,ধারাবাহিক মূল্যায়ন ও আইসিটি বিষয়ে মাস্টার ট্রেইনার হিসেবে দীর্ঘ সময় কাজ করে যাচ্ছেন। তাছাড়া সরকারি বিভিন্ন ট্রেনিং কোর্সে তিনি সফলতার সহিত বিভিন্ন ট্রেনিং সম্পন্ন করেন।
জাহিদুল ইসলাম ইব্রাহিম বলেন, আলহামদুলিল্লাহ আমার এ প্রাপ্তি  আমার মা-বাবা সকল সহকর্মীদের ছাত্র-ছাত্রীদের ম্যানেজিং কমিটির সকল সদস্য ও কর্মচারীর। সকলের সহযোগিতার ফসল এ প্রাপ্তি। তিনি আরো বলেন আমি সাধ্যমতো চেষ্টা করছি শিক্ষার্থীদের ভালো কিছু শেখানোর জন্য। আমি আমার শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য সহপাঠ্যক্রমিক কার্যাবলীর ওপর গুরুত্বারোপ করি
আকবরিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ ইদ্রিস মিয়া বলেন একজন যোগ্যতম ব্যক্তিকে উপজেলা ও জেলা শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে মনোনয়ন দিয়েছেন। একজন আদর্শ শিক্ষক হতে যতগুলি গুণ থাকা প্রয়োজন, তার সবগুলোই তার মধ্যে বিদ্যমান। তার দায়িত্ববোধ ও কর্তব্য পালনে আমি মুগ্ধ। আমি তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!