
মোস্তাফিজুর: নাটোরের সিংড়ায় বালি বহনকারী ট্রলির চাপায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত শিক্ষকের নাম আইয়ুব আলী (৩২)। তিনি ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামের আকবর আলী হাজীর ছেলে ও বড় চৌগ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি শিক্ষক। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মত সোমবার কর্মস্থলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দেয় বালুবাহি ট্রলি। এসময় গুরুতর আহত হয় আইয়ুব আলী। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রলি ও চালককে আটক করেছে পুলিশ। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী ও ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি রেজওয়ানুন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির পরিবারের অনুরোধে লাশটি হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য