
শাহজাহান সিরাজ: ই নামজারি, ই পর্চা ও ভূমি রেকর্ড এর সার্টিফাই কপিসহ ভূমি বিষয়ক নানা তথ্য পেতে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ক্যাম্পেইনের অংশ হিসেবে গাইবান্ধায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। ২২ মে সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেবুন্নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান, সহকারী কমিশনার মোঃ ইফতেকার রহমান, মৌমিতা গুহ ইভা সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এই ভূমি বিষয়ক ক্যাম্পেইনে সেবা নিতে আসা জমি মালিকদের নানাবিধ সমস্যার কথা শুনে তাদেরকে গঠনমূলক পরামর্শ প্রদান করেন এবং ক্যাম্পেইনে কর্মরতদেরকেও খুব সহজে এবং দ্রুততম সময়ে অধিক মানুষকে সেবা প্রদানের ব্যাপারে নির্দেশনা দেন তিনি। পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। উক্ত অনুষ্ঠানে জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গাইবান্ধা জেলার মনোনীত শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি), পলাশবাড়ী; সার্ভেয়ার, সদর উপজেলা; ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সুন্দরগঞ্জ এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, সুন্দরগঞ্জ উপজেলা-কে ক্রেস্ট এবং সনদপত্র প্রদান করা হয়।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা