
মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মে) সকাল ১১টায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা ডাক বাংলো মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মোতাহার হোসেন এমপি’র উদ্যোগে এ সোলার হোম সিস্টেম বিতরণ অনুষ্ঠিত হয়।
হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম শাহ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ। এ সময় সুবিধাভোগী পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৫শত ৫৮টি পরিবারের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়ায় সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি: প্রার্থী রনি গ্রেপ্তার
লালমোহনে বাস চাপায় প্রাণ গেল শিশুর
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু