
মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলতদিয়াড় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর আয়োজনে অদ্য ২১.০৫.২০২২ তারিখ সকাল ১১ ঘটিকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ হলরুমে Skills for employment Investment Program(SEIP), Ministry of Finance. government of Bangladesh. Orientation program- 2022 for motor driving with basic maintenance training. Tranche -3 (batch 5,6) এর শুভ উদ্বোধন হয়েছে।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা। পুলিশ সুপার উপস্থিত কোর্সের ছাত্র-ছাত্রীসহ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে যুগোপযোগী গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীরা পুলিশ সুপারকে পেয়ে উচ্ছ্বসিত ও আনন্দিত। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম খান, টি আই, সদর ট্রাফিক, চুয়াডাঙ্গা। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুহাম্মাদ আনোয়ারুল ইসলাম, প্রিন্সিপাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, চুয়াডাঙ্গা।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল